© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

শেয়ার করুন:
হঠাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে নির্ধারিত এই সফর আপাতত হচ্ছে না।

আজ বুধবার (২২ এপ্রিল) ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল ভ্যান্সের। চলতি মাসে এটি তার দ্বিতীয় সফর হওয়ার কথা ছিল, যেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে একটি চুক্তি চূড়ান্ত করার আশা করা হচ্ছিল।

হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা, যাকে মার্কিন গণমাধ্যম সিবিএস উদ্ধৃত করেছে, জানিয়েছেন—সশরীরে বৈঠক সংক্রান্ত পরবর্তী যেকোনো সিদ্ধান্ত পরে জানানো হবে।

এই সফর বাতিলের সিদ্ধান্ত আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর। তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়াতে সম্মত হয়েছেন বলে জানান।

সূত্র: বিবিসি
এসএস/এসএন

মন্তব্য করুন