© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

শেয়ার করুন:
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৯ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৮ শিশু।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশে মোট ১২৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। এ ছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৪ জন এবং ২৭ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।  

এসএন 


মন্তব্য করুন