© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ মামলায় ফারজানা রুপা ও শাকিলের জামিন বিষয়ে আদেশ ২৮ এপ্রিল

শেয়ার করুন:
৭ মামলায় ফারজানা রুপা ও শাকিলের জামিন বিষয়ে আদেশ ২৮ এপ্রিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৮ এপ্রিল আদেশ দেবেন হাইকোর্ট।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতিকে কারাগারে পাঠান আদালত।

একই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন