© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেয়া হবে না: নাসির উদ্দীন

শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেয়া হবে না: নাসির উদ্দীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি নগরের পুরাতন রেলস্টেশন মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল সম্পাদক।

সমাবেশে নাসির উদ্দীন নাসির অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। মতপার্থক্য থাকলে তা যুক্তি ও আলোচনার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। কোনো লেখা বা বক্তব্য পছন্দ না হলে পাল্টা বক্তব্য দেয়া যেতে পারে। কিন্তু তা না করে হামলার পথ বেছে নেয়া প্রমাণ করে তারা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনায় আমাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘটনাকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ করে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এমআর/টিকে  

মন্তব্য করুন