ভোটের ফল চ্যালেঞ্জ করায় জামায়াতের ২ প্রার্থীর আবেদন শুনবেন হাইকোর্ট
ছবি: সংগৃহীত
১০:২৭ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও কক্সবাজার-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে এই দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ঝালকাঠি-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালএই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন ফয়জুল হক। কক্সবাজার-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
এসকে/টিএ