© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় ইস্যুতে আমরা এক থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
জাতীয় ইস্যুতে আমরা এক থাকবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ২২ এপ্রিল, ২০২৬
জাতীয় ইস্যুতে এক থাকার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেভাবে আমরা বিগত ফ্যাসিবাদী আমলে এক ছিলাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের যে শক্তির সৃষ্টি হয়েছে সেই শক্তিকে ঐক্য করে আমরা এই জাতীকে এগিয়ে নিয়ে যাবো।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবো। আলোচনার কেন্দ্র হিসেবে সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে আলোচনা হোক সেটা আমাদের কাম্য নয়। আগে জাতীয় সংসদ ছিলো কেন্দ্র, কিন্তু বিন্দু ছিলো অন্য জায়গায়। অথবা এটা ছিলো বিন্দু এবং কেন্দ্র ছিলো অন্য জায়গায়। কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই।

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের ভূমিকা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমি প্রশ্ন করতে চাই- জ্বালানি যদি সংকট হয় তাহলে বোরো চাষ কি ব্যাহত হয়েছে? ১৪ এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের অর্থনীতি যেহেতু একটা নির্ধারিত মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসেছি, জনগনের যেন কষ্ট না হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সচেষ্ট হয়েছি। যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম এর চেয়ে বেশী কি আপনারা আশা করতে পারতেন? এখন আমরা এই পুলিশ বাহিনীকে মোরালি মোটিভেট করতে চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনকে পাবলিক ফ্রেন্ডলি করতে কাজ করছি।

এমআর/টিকে  

মন্তব্য করুন