কাঁটাযুক্ত হাতঘড়ি ও ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এসএসসি পরীক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
০১:৫৮ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’- ছাত্রদলের এমন দেয়াল লিখনের সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের ওই দেয়াল লিখনের সামনে তাদের ছবি তুলতে দেখা যায়।
এসএসসি পরীক্ষায় কাঁটাযুক্ত হাতঘড়ি ও আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৬ এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর, Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW ব্যবহার করা যাবে। উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
টিজে/টিএ