© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন নৌবাহিনী মন্ত্রীকে পদ থেকে অপসারণ

শেয়ার করুন:
মার্কিন নৌবাহিনী মন্ত্রীকে পদ থেকে অপসারণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ এএম | ২৩ এপ্রিল, ২০২৬
মার্কিন নৌবাহিনী মন্ত্রী জন ফেলানকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে সিএনএন। পেন্টাগনে চলমান যুদ্ধকালীন পুনর্গঠনের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সপ্তাহ খানেক আগে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণ করেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ফেলানের অপসারণের নির্দেশনা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হয়েছে এবং তিনি পদ ছেড়েছেন। তবে কেন তাকে সরানো হয়েছে বা এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল কিনা-সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ফেলানকে জানান যে তাকে পদত্যাগ করতে হবে, নতুবা বরখাস্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং সচিব হেগসেথ একমত হয়েছেন যে নৌবাহিনীতে নতুন নেতৃত্বের প্রয়োজন।’

সূত্র: সিএনএন

আরআই/ এসএন

মন্তব্য করুন