© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে ইউরোপ: এরদোয়ান

শেয়ার করুন:
ইরান যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে ইউরোপ: এরদোয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান যুদ্ধের পরিণতি ইউরোপেও ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি আরো খারাপ হতে পারে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চলের এই যুদ্ধ ইউরোপকেও দুর্বল করতে শুরু করেছে। যদি শান্তি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে সংঘাতের কারণে সৃষ্ট ক্ষতির মাত্রা আরো বাড়তে পারে।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে ইরান সংঘাতের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক।

সূত্র: আলজাজিরা

আরআই/ এসএন

মন্তব্য করুন