© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজে কঠোর অবস্থান, কোন কৌশলে এগোচ্ছেন ট্রাম্প

শেয়ার করুন:
হরমুজে কঠোর অবস্থান, কোন কৌশলে এগোচ্ছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। এই প্রণালীতে নৌ অবরোধ জোরদারের সরাসরি গুলি চালানোর ঘোষণা দিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প দাবি করেছেন, এই অবরোধের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে। তার মতে, মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে।

একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, প্রণালিটিতে সন্দেহজনক ছোট নৌযান বা দ্রুতগতির বোট দেখা গেলে মার্কিন জাহাজগুলো যেন সরাসরি গুলি চালায়।

ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন ট্রাম্প। তবে বর্তমানে এই প্রণালিটিতে ইরান ছোট আকারের দ্রুতগতির নৌকা ব্যবহার করছে, যা ‘জলদস্যু কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, চলমান যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

ট্রাম্পের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে এটি কত দিন চলবে। অর্থাৎ, যুদ্ধবিরতি চালু রাখা বা বন্ধ করার পূর্ণ ক্ষমতা ট্রাম্পের হাতেই রয়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট বা সমন্বিত কৌশল দেখা যাচ্ছে না। বরং অবরোধ ও সামরিক চাপ বাড়ানোর মাধ্যমে সংকট আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

এমআর/টিকে 

মন্তব্য করুন