© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্তব্য ট্রাম্পেরইরানিরা জানেন না তাদের নেতা কে?

শেয়ার করুন:
ইরানিরা জানেন না তাদের নেতা কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।

 ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান এখন তাদের নেতা কে; তা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরানের ভেতরে কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে।

হরমুজ প্রণালিতে মাইন স্থাপনকারী যেকোনও ইরানি নৌযানে গুলি চালানোর নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পোস্ট করেন মার্কিন প্রেসেডেন্ট। বর্তমানে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, মার্কিন অনুমোদন ছাড়া কোনও জাহাজ ওই পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না। পোস্টে ট্রাম্প বলেন, আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির জলসীমায় কোনো নৌযান; সেটি যতই ছোট হোক না কেন যদি মাইন বসাতে দেখা যায়, তাহলে তাদের গুলি করে ধ্বংস করে দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই নির্দেশ বাস্তবায়নে কোনও দ্বিধা করা যাবে না।

এছাড়া মার্কিন নৌবাহিনীর মাইন সুইপারগুলো বর্তমানে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে বলেও পোস্টে দাবি করেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

এমআর/টিকে 

মন্তব্য করুন