পাকিস্তানের সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির ফোনালাপ
ছবি: সংগৃহীত
০৪:১৭ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আরাগচির সঙ্গে পাকিস্তানি কর্মকর্তাদের ‘আঞ্চলিক বিষয়াবলী এবং যুদ্ধবিরতি’ নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের প্রেসিডেন্ট নিচারভান বারজানির সঙ্গেও আরাগচির আলাপ হয়েছে বলে জানিয়েছে তাসনিম নিউজ। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩য় বিমানবাহী রণতরী
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। নতুন এই রণতরীটির নাম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ।
গতকাল মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) সামাজিক যোগাযোগমাধ্যর এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনসূত্রে জানা গেছে, গত মার্চ মাসে ভার্জিনিয়া থেকে রওনা হয়েছিল ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ। তারপর আফ্রিকার উপকূল পাড়ি দিয়ে বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে রণতরীটি।
ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পদ। মার্কিন নৌবাহিনীর মোট ১০টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী আছে, ইউএসএস বুশ সেগুলোর মধ্যে অন্যতম। গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের প্রথম বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তারপর মার্চ মাসের মাঝামাঝি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামে আরও একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
সূত্র: আলজাজিরা
এসএস/এসএন