© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ইরানের ওপর পুনরায় বিশ্বাস অর্জনে যুগের পর যুগ লাগবে'

শেয়ার করুন:
'ইরানের ওপর পুনরায় বিশ্বাস অর্জনে যুগের পর যুগ লাগবে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
ইরানের ওপর পুনরায় বিশ্বাস অর্জন করতে যুগের পর যুগ সময় লাগবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।

শুক্রবার (২৪ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের চ্যানটিলি শহরে একটি কনফারেন্সে তিনি এ কথা বলেন।

আনোয়ার গারগাস বলেন, “আপনি ২ হাজার ৮০০ মিসাইল ও ড্রোন দিয়ে হামলার শিকার হওয়ার পর আমাকে বিশ্বাসের কথা বলতে পারবেন না। পুনরায় বিশ্বাস অর্জনে যুগের পর যুগ সময় লাগবে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। তারা উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবকাঠামোকে টার্গেট করে।

যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে হামলা বাণিজ্যিক অবকাঠামোতেও পৌঁছায়। ইরান তাদের পাল্টা হামলায় সবচেয়ে বেশি টার্গেট করেছে আমিরাতকে।

আমিরাত আরব বিশ্বের অন্যতম দেশ যেটি ২০২০ সালে আব্রাহাম চুক্তির অধীনে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলেরও বিভিন্ন অবকাঠামো আছে।

সূত্র: আলজাজিরা

এসকে/টিকে

মন্তব্য করুন