© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের খোঁজ নিলেন প্রযুক্তিমন্ত্রী

শেয়ার করুন:
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের খোঁজ নিলেন প্রযুক্তিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শুক্রবার বিকেলে সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ ছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাত প্রদান করেন।

এসকে/টিকে

মন্তব্য করুন