© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন শুটিং সেটে নীরব থাকেন অক্ষয় খান্না?

শেয়ার করুন:
কেন শুটিং সেটে নীরব থাকেন অক্ষয় খান্না?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
পর্দায় শক্তিশালী উপস্থিতি থাকলেও শুটিং ফ্লোরে একেবারেই ভিন্ন মানুষ অক্ষয় খান্না। বহু বছরের অভিনয় জীবনে তার এই স্বভাব নিয়ে নানা আলোচনা থাকলেও, সম্প্রতি সহ-অভিনেতা দানিশ পাণ্ডোর তার সম্পর্কে কিছু অজানা দিক তুলে ধরেছেন।

শুটিং সেটে নাকি খুব কম কথা বলেন অক্ষয় খান্না। এমনকি, অনেক সময় তাকে একেবারে চুপচাপ নিজের মতো করে বসে থাকতে দেখা যায়। প্রথম নজরে অনেকেরই মনে হতে পারে তিনি হয়তো দূরত্ব বজায় রাখেন, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন।



দানিশ পাণ্ডোর জানিয়েছেন, অক্ষয় খান্না আদতে অত্যন্ত ভদ্র এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল। তিনি নিজে থেকে খুব একটা কথা না বললেও, কেউ কিছু জানতে চাইলে মন দিয়ে উত্তর দেন। কারও সঙ্গে দূরত্ব তৈরি করা বা এড়িয়ে চলার অভ্যাস তার নেই।

তার এই নীরবতার পেছনে রয়েছে কাজের প্রতি গভীর মনোযোগ। দানিশের কথায়, শুটিং চলাকালীন অক্ষয় নিজের চরিত্রের মধ্যেই ডুবে থাকেন। ক্যামেরা চালু হওয়ার আগেই তিনি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেন, যাতে অভিনয়ে কোনো খামতি না থাকে।



সবচেয়ে বিস্ময়কর বিষয়, শুটিংয়ের সময় তিনি প্রায় মোবাইল ফোন ব্যবহারই করেন না। অন্যরা যেখানে বিরতির ফাঁকে ফোনে ব্যস্ত থাকেন, সেখানে অক্ষয় খান্না এক কোণে বসে নিজের কাজ নিয়েই ভাবতে থাকেন। এই অভ্যাসই তাঁকে চরিত্রে আরও গভীরভাবে ঢুকে যেতে সাহায্য করে।

সব মিলিয়ে, অক্ষয় খান্নার এই চুপচাপ স্বভাব আসলে তার অভিনয়ের প্রতি নিষ্ঠা ও মনোযোগেরই প্রতিফলন। কথার চেয়ে কাজে বিশ্বাসী এই অভিনেতা নিজের ভিন্নধর্মী পদ্ধতিতেই গড়ে তুলেছেন আলাদা পরিচয়।

পিআর/টিকে



মন্তব্য করুন