যুক্তরাষ্ট্রের দাবি পূরণে বৈঠকে প্রস্তাব নিয়ে আসছে ইরান: ট্রাম্প
ছবি: সংগৃহীত
০২:৫৬ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান আলোচনা করতে চায় এবং কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না তা দেখতে আগ্রহী।
ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন কর্মকর্তারা “এখন যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গেই আলোচনা করছেন।” তিনি আরও বলেন, ইরান এমন একটি প্রস্তাব দিতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করতে পারে।
এ মন্তব্যের খবর প্রকাশিত হয় ঠিক সেই সময়, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিন দেশের কূটনৈতিক সফরের প্রথম ধাপে ইসলামাবাদে পৌঁছান, যেখানে আজ রাতেই তিনি আলোচনায় অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রয়টার্সকে জানিয়েছেন, ইরান ওয়াশিংটনের দাবিগুলো পূরণের লক্ষ্যে একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, “তারা একটি প্রস্তাব দিচ্ছে, এখন আমাদের দেখতে হবে কী হয়।”
আইকে/টিএ