© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দেশের বড় সংকট: নজরুল ইসলাম খান

শেয়ার করুন:
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দেশের বড় সংকট: নজরুল ইসলাম খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৮ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা বাংলাদেশের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান জানান, আসন্ন মে দিবসকে ঘিরে নয়াপল্টনে বড় সমাবেশ আয়োজন করা হবে। দুপুর আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতি ও রাজনীতিতে পড়ছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইকে/টিএ

মন্তব্য করুন