© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

শেয়ার করুন:
দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
বাংলাদেশে সামাজিক সুরক্ষাব্যবস্থার দক্ষতা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য ২৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রগ্রাম’-এর দ্বিতীয় (সাব-প্রগ্রাম-২)-এর আওতায় এই অর্থ দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো সুরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্বলতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো।

এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ব্যবস্থাপনা উন্নত করা, এর পরিধি বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা জোরদার করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সামাজিক সুরক্ষাব্যবস্থার দিকে অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের জন্য সহায়তা সম্প্রসারণ এবং অবদানভিত্তিক সুরক্ষাব্যবস্থা চালুর মাধ্যমে এই সংস্কার দারিদ্র্যঝুঁকি কমাবে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে।

এসকে/টিএ

মন্তব্য করুন