জামিল ও বৃষ্টির সর্বশেষ অবস্থান কোথায় ছিল?
ছবি: সংগৃহীত
০৪:১০ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশী শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনেরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নাহিদা সুলতানা বৃষ্টি এখনও নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহের অবশিষ্টাংশ জামিল লিমনের। ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামিল ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
স্থানীয় পুলিশ এখনও নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়।
জামিল ও বৃষ্টির সর্বশেষ অবস্থান সম্পর্কে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার ট্যাম্পায় তার বাসায় সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।
এসএস/টিকে