© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

শেয়ার করুন:
বাসভাড়া ও নিত্যপণ্যের মূল্য নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নাটকীয়ভাবে বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৫ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিট শিল্প পল্লি পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাস ভাড়ার ওপর সীমিত থাকবে। একটি বাসে ৫০ থেকে ৬০ জন যাত্রী থাকায় ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবে যাত্রী প্রতি টিকিটের মূল্যের কোনো নাটকীয় পরিবর্তনের সুযোগ নেই। একইভাবে, পণ্য মূল্যের উপরেও এর বিরাট কোনো অভিঘাত আসার সুযোগ নাই।

এ সময় তিনি আরও বলেন, জ্বালানি সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে না। ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইনটেনসিভ ফ্যাক্টরির দিকে না ঝুঁকে, লেস ফুয়েল ইনটেনসিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান তিনি।

এছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)'র যেসব প্লটে দখল সমস্যা আছে, তা দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন বস্ত্র ও পাটমন্ত্রী।

এসএস/টিকে

মন্তব্য করুন