দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে ন্যায্য হিস্যা ফিরিয়ে দেওয়ার চেষ্টা থাকবে : আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:৫৪ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে দেওয়ার জন্য। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।’
শুক্রবার (২৫ এপ্রিল) কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন, সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ড. খ ম কবিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ফোরামের মহাপরিচালক মো. মনিরুজ্জামান, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক ও জয়েন্ট সেক্রেটারি মো. রুহুল আমিন, প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা সব অংশীজনের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন। অন্যান্য বক্তারাও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সবার সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
আরআই/টিকে