© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস আর নেই

শেয়ার করুন:
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল কুদ্দুস আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধী থাকার পর মারা গেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরা সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘আজ দুপুরে তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে এই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার আগে শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

জানাজার মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিবসহ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন।

আব্দুল কুদ্দসের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী পৃথক পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

টিকে/

মন্তব্য করুন