© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

শেয়ার করুন:
বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর ১০ লাখ ফলোয়ার হারিয়েছেন রাঘব চাড্ডা। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় ১০ লাখ ফলোয়ার কমে যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত তার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৪.৬ মিলিয়ন বা ১ কোটি ৪৬ লাখ। তবে এক দিনের মধ্যেই তা নেমে আসে ১৩.৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির তরুণদের কাছে রাঘব চাড্ডা বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু হঠাৎ দল পরিবর্তনের সিদ্ধান্তটি অনেক ‘জেন জ়ি’ মেনে নিতে পারেননি।

ধারণা করা হচ্ছে, বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে ‘আনফলো’ করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং সেই আহ্বানে সাড়া দেন তরুণদের একটি অংশ।

তরুণদের মধ্যে তার জনপ্রিয়তার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে রাজ্যসভায় তার বক্তৃতার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় তিনি বেশ পরিচিতি পান।

তার বক্তব্য ও ব্যক্তিত্বও তরুণদের কাছে প্রশংসিত ছিল।

এছাড়া তার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তার স্ত্রী পরিণীতি চোপড়া, যিনি বলিউডের একজন পরিচিত অভিনেত্রী ও গায়িকা।

পিআর/টিকে

মন্তব্য করুন