রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
ছবি: সংগৃহীত
১২:৪০ এএম | ২৬ এপ্রিল, ২০২৬
রাজধানীতে অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগ।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ৬৩ জনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ১৫ জন, আদাবর থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ৬ জন রয়েছে।
ডিএমপি জানিয়েছে, যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/টিএ