একনেকের সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা।
তবে সভার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি।
সভায় পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প ওঠার কথা ছিল।
কেএন/টিকে