হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
০৩:৪৬ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৪৩।
আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২১৬। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৮১।
হাম সাংক্রান্ত পরিস্থিতি, ২৬ এপ্রিল ২০২৬, স্বাস্থ্য অরিেপ্তদরর আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি
টিকে/