প্রাথমিক শিক্ষা আগামীতে বাংলাদেশকে অনুকরণ করার মতো হবে : প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:১৪ পিএম | ২৬ এপ্রিল, ২০২৬
প্রাথমিক শিক্ষা আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা শুরু করিয়েছেন আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী। প্রথমত আমরা একটা ভিশনের মধ্যে এসেছি। যে এডুকেশনের প্রত্যেকটা পর্যায়ে আমাদের ক্যারিয়ার অরিয়েন্টেশন অ্যান্ড স্কিল অরিয়েন্টেশন থাকবে। যেন আগামী দিনগুলোতে আমাদের কোনো শিক্ষার্থী চাকরির জন্য এইদিক ওদিক, এই দরজা ওই দরজা না ঘুরে। তাদের জন্য যেন চাকরি তৈরি থাকে।
সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। প্রাথমিক বিদ্যার জন্য লার্নিং উইথ প্লে-এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা যেন আমাদের বাচ্চারা শিশুরা চার থেকে ১০ বয়সের শিশুরা তারা যেন খেলতে খেলতে গল্প বলা গল্প শোনার মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এবং তারা যেন ক্লাসরুমে আসে এই আশাটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এই দুই কোটি শিক্ষার্থীদের জন্য যত ধরনের ইনসেন্টিভাইজ করা যায়। প্রত্যেকটা শিক্ষার্থীকে সুন্দর খাবার তাদেরকে পরিবেশন করা তাদেরকে প্রত্যেকটা শিক্ষার্থীকে ফ্রি ইউনিফর্ম দেওয়া বছরে একবার জুতো দেওয়া ব্যাগ দেওয়া যা কিছু করা যেতে পার। তারা যেন স্কুলে আসে সবকিছু এই সরকার ব্যবস্থা করার কাজ শুরু করেছে ।
এসএন