© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা : শিক্ষক সুদীপ কারাগারে

শেয়ার করুন:
ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা : শিক্ষক সুদীপ কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় এদিন আসামি সুদীপকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, তদন্ত কালে এজাহারনামীয় আসামি সুদীপ চক্রবর্তীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৩ টা ২০ মিনিটে উত্তর বাড্ডা থেকে আটক করে হেফাজতে নেয়া হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আবেদনে আরো বলা হয়েছে, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার নাম-ঠিকানা যাচাইয়ে প্রক্রিয়াধীন।

এমতাবস্থায় মামলাটি সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য যে, মামলা তদন্তের স্বার্থে ভবিষ্যতে তার রিমান্ডের প্রয়োজন হতে পারে। পরে তার আইনজীবী ফুল মোহাম্মদ জামিন চেয়ে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকোচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসায় ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখাছিল, সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো।

স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।’

পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

টিজে/এসএন 

মন্তব্য করুন