ভিসির সাথে বৈঠক শেষে কী জানালো ঢাবি ছাত্রশিবির?
ছবি: সংগৃহীত
০১:৫৪ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সাথে বৈঠক করেছে ঢাবি ছাত্রশিবির।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় হয় এই বৈঠক। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
তিনি জানান, ঢাবি উপাচার্যের কাছে তারা হামলাকারীদের তালিকা ও ফুটেজ ভিত্তিক প্রমাণ হস্তান্তর করেছেন।
সাদিক কায়েম আরও জানান, লিখিত আবেদনপত্রের মাধ্যমে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সাইবার স্পেসে ভুয়া ফটোকার্ড ছড়ানো শিক্ষার্থীদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ ও সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
এসকে/টিএ