© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাইরাস ঠেকাতে লবণ পানির উপকারিতা

শেয়ার করুন:
ভাইরাস ঠেকাতে লবণ পানির উপকারিতা
feature-desk
১০:৪৪ এএম | ২৮ জুন, ২০২০

গলা-ব্যথা কিংবা ঠাণ্ডা লাগলে লবণ-গরম পানি দিয়ে গার্গল বা কুলকুচি করলে আরাম পাওয়া যায়। তাই সাধারণ সর্দি-গলাব্যথায় প্রথম অবস্থায় ওষুধ না খেয়ে লবণ-গরম পানির এই ঘরোয়া চিকিৎসা নেয়া যেতেই পারে।

এই পদ্ধতির উপকারিতা কথা কম-বেশি সবাই জানেন। একইভাবে চার ধরনের পরিচিত করোনাভাইরাস মোকাবিলায়ও একই উপকারিতা রয়েছে বলে জানিয়েছেন এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকেরা। খবর দ্য স্টেটসম্যান

২০১৯ সালের একটি গবেষণায় দেখা যায়, যারা লবণ পানি দিয়ে গার্গলের পাশাপাশি নাক পরিষ্কার করেন তাদের কফ কম থাকে। একই সঙ্গে রক্ত কম জমাট বাঁধে।

ওই গবেষণা পর্যালোচনা করে গবেষকেরা এখন বলছেন, লবণ পানি চারটি পরিচিত করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধেও কোষকে সতেজ করতে পারে।

নতুন করোনাভাইরাসের (নভেল) ক্ষেত্রে লবণ পানি একই রকম কাজ করে কি না, সেটি অবশ্য পরিষ্কার নয়। এটি নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়েছে।

স্কটল্যান্ডের কোভিড-১৯ রোগীদের ওপর গবেষণাটি করছে ‘ব্রেথ’ নামের একটি সংগঠন।

লবণ পানির গার্গলে কোভিড-১৯ রোগের কোনো ক্ষতি নেই উল্লেখ করে প্রফেসর আজিজ শেখ দ্য স্টকটসম্যানকে বলেন, “নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগীরা লবণ পানিতে উপকার পাবেন বলে আমরা আশা করছি। এর ব্যবহারে সংক্রমণের তীব্রতা যেমন কমতে পারে, তেমনি রোগটি ছড়িয়ে পড়াও বন্ধ হতে পারে।”

 

টাইমস/জিএস

মন্তব্য করুন