© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আকস্মিক বন্যার ঝুঁকি হ্রাসে হবিগঞ্জ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ উদ্যোগ

শেয়ার করুন:
আকস্মিক বন্যার ঝুঁকি হ্রাসে হবিগঞ্জ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ উদ্যোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
আসন্ন দুর্যোগ মোকাবেলা এবং আকস্মিক বন্যার ঝুঁকি হ্রাসে হবিগঞ্জ জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যেখানে যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কন্ট্রোল রুমের ফোন নম্বর: ০২৯৯৮৮৩৭১৫৪ এবং মোবাইল নম্বর: ০১৭১১০৭৫৪৬৭।



এদিকে, হবিগঞ্জ শহরে সম্প্রতি ঘন বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শহরের চিড়াকান্দি, শ্যামলী, শায়েস্তানগর, অনন্তপুরসহ বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যায়। এমনকি প্রধান প্রধান সড়কের অনেক অংশেও পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌরসভা ও জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ দাবি করেছেন। তাদের মতে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

সচেতন নাগরিকদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ড্রেনে ময়লা না ফেলা এবং পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি না করলে জলাবদ্ধতা কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।

টিকে/

মন্তব্য করুন