© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারিকেল চিংড়ি ভাপা তৈরির রেসিপি জেনে নিন

শেয়ার করুন:
নারিকেল চিংড়ি ভাপা তৈরির রেসিপি জেনে নিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
পাতে চিংড়ি মানেই বাঙালির মনে অন্যরকম আনন্দ। চিংড়ির যেকোনো পদ মানেই জিভে জল। তার সঙ্গে যদি যোগ হয় নারিকেলের স্বাদ, তাহলে তো কথাই নেই। গরম ভাতের সঙ্গে সুস্বাদু নারিকেল চিংড়ি ভাপা হলে আর কী চাই! এটি তৈরিতে ঝামেলাও কম। সেইসঙ্গে সময়ও লাগে একেবারে অল্প। অল্প কয়েকটি উপকরণ মাখিয়ে ভাপিয়ে নিলেই তৈরি জিভে জল আনা নারিকেল চিংড়ি ভাপা। চলুন তবে জেনে নেওয়া যাক নারিকেল চিংড়ি ভাপা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১০-১২টি
নারিকেল বাটা- আধা কাপ
সরিষা বাটা- ২ চামচ
কাঁচা মরিচ- ৪-৫টি
হলুদ গুঁড়া- সামান্য
সরিষার তেল- ২ টেবিল চামচ
লবণ ও চিনি- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চিংড়ি পরিষ্কার করে ধুরে নিন। এরপর তার সঙ্গে একে একে নারিকেল বাটা, সরিষা বাটা, কাঁচা মরিচ, লবণ, হলুদ, চিনি ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটি স্টিলের টিফিন বাটিতে মসলা মাখানো চিংড়িগুলো দিয়ে তার উপরে আরও খানিকটা সরিষার তেল ও কাঁচা মরিচ ছড়িয়ে দিতে হবে। একটি সসপ্যানে পানি গরম হতে দিন। তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে গরম পানির ভেতরে চিংড়ির বাটিটি মুখ বন্ধ করে রেখে দিন। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট বিশেক ভাপিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু নারিকেল চিংড়ি ভাপা।

পিআর/টিকে

মন্তব্য করুন