© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়: ফজলুর রহমান

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের সভাপতিত্ব করছেন। 

ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধ’ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা যেন হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা। মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি আজকে খুব পরিষ্কারভাবে বলতে চাই। 

ফজলুর রহমান বলেন, ‘আমি শিল্পকলার সামনে থাকি। একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, একটা লালনের গীতি হতে পারেনি, একটা বাউল গান হতে পারেনি। তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয়নি। ’৪৭-এ যুদ্ধ হয়েছে আর ’২৪-এ যুদ্ধ হয়েছে আর ’৭১-এ গণ্ডগোল হয়েছে। সেইদিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম, এই আল-বদর, রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধা জীবিত আছে। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে... মুক্তিযুদ্ধ সত্য... ৩০ লাখ লোক জীবন দিয়েছে... এটাও সত্য। আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য। আমি আজকের পুলিশকে ধন্যবাদ দেব, আজকের মিলিটারিকে ধন্যবাদ দেব। আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য। 


অনেক চক্রান্তের মধ্য দিয়ে ইলেকশন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আজ যারা আমার ডান দিকে বসে আছে তারা কী করেছে? তারা যা করেছে, সেটা কল্পনা করার মতো না। তারা প্রচার করতে শুরু করলো তারা বাংলায় দুই তৃতীয়াংশ মেজরিটি পেয়ে পাস করবে। আমি বলেছিলাম জামায়াত জোট যদি মেজরিটি পায়, তাহলে আমি বিষ খাবো। 

ফজলুর রহমান বলেন, আগস্ট মাসকে আমি খুব ছোট করে দেখি না। তবে আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হলো গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, তাদেরকে আমি বলবো— এই কথাটা বলাই অন্যায়।

টিজে/টিএ 

মন্তব্য করুন