সারজিস আলমের অস্ত্রোপচার সম্পন্ন, জানা গেল সবশেষ অবস্থা
ছবি: সংগৃহীত
১১:২৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে হঠাৎ অসুস্থ হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সারজিস আলম। এরপর চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ইউটি/টিএ