সবাই আমাকে খুব ভালোবাসে, সেইজন্য আমাকে নিয়ে কচলায় সবাই: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০২:০৩ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশনে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ তার বক্তব্যের সময় জামায়াত আমিরের উদ্দেশে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চাওয়ার অভিযোগ করলে, সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি এই ধরণের রেকলেস কথা কারও নামেই বলি না।
বিরোধীদলীয় নেতা বলেন, সবাই আমাকে খুব ভালোবাসে, সেইজন্য আমাকে নিয়ে কচলায় সবাই। পার্থ সাহেব ভালো ডিবেট করতেন। তিনি কিছু সঠিক চালান দিয়েছেন আবার কিছু বেঠিক চালান দিয়েছেন। উনি ফাইলটা শুরু করেছেন আমার নামে। আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি কোথায়, কখন, কীভাবে আমি এটা বলেছি তা পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, এই ধরণের রেকলেস কথা আমি কারও নামেই বলি না। এমনকি শেখ হাসিনার পরিবারের নামেও আমি বলি না। যে দোষ করবে তার সাথে যাবে বিষয় টা। অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। পাশাপাশি, পার্থর উদ্দেশে বক্তব্যের মাধুর্য ছড়াতে গিয়ে এধরণের অভিযোগ না করার অনুরোধ জানান তিনি।
ইউটি/টিএ