© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, আমাদের মুক্তিযুদ্ধে সারা পৃথিবী জড়িত ছিল।

ভারত ৩ ডিসেম্বর ১৯৭১ সালে আমাদেরকে সহযোগিতা করার জন্য অংশগ্রহণ করেছিল। এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে। এবং ভারত আমাদের দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিল।

তিনি বলেন, আমাদের জন্য সোভিয়েত ইউনিয়নের নিরাপত্ত পরিষদে পাকিস্তানের বিপক্ষে ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল।

সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয় তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।

এসকে/এসএন

মন্তব্য করুন