© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

শেয়ার করুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬

দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদফতর।


বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অফিসের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবারও (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এই চার সমুদ্রবন্দরে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছিল।

এসএ/এসেএন

মন্তব্য করুন