© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসতিয়াক আকিবকে এনসিপির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় ফ্রান্স শাখার অভিনন্দন

শেয়ার করুন:
ইসতিয়াক আকিবকে এনসিপির কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় ফ্রান্স শাখার অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় ইসতিয়াক আকিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, ফ্রান্স।

সংগঠনটির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ইসতিয়াক আকিবের এই অর্জন তার দীর্ঘদিনের সাংগঠনিক নিষ্ঠা, নেতৃত্বগুণ ও অবদানের স্বীকৃতি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, ফ্রান্সে অবস্থান করেও তিনি যেভাবে দলীয় কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করে তুলেছেন, তা প্রবাসী নেতাকর্মীদের জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য সংগঠনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানানো হয়।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, ফ্রান্স আশা প্রকাশ করে, ইসতিয়াক আকিব তার প্রজ্ঞা, সততা ও নেতৃত্বের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করা হয়।

এসএন 

মন্তব্য করুন