© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

শেয়ার করুন:
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
own-reporter
০৮:০০ পিএম | ২০ জানুয়ারি, ২০১৯

ধর্মীয় উস্কানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম মামলার প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

ধর্মীয় উস্কানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারি করেছেন আদালত।রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম মামলার প্রতিবেদন আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। এদিন সকালে মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ফের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দেন।

গত বছরের ২৩ জুলাই এ পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী এবি সিদ্দিকী।

এর আগে গত বছরের ৩০ জুন এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। তদন্ত প্রতিবেদনে তিনি অভিযোগের সত্যতা পাওয়া গেলে মর্মে উল্লেখ করেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি আওয়ামী লীগ সম্পর্কে কটুক্তিপূর্ণ সমালোচনা করেন।

বক্তৃতার এক পর্যায়ে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

তিনি বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দলখ করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন