© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

শেয়ার করুন:
বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ০১ মে, ২০২৬
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার পরিমল দাস (৪০) নামে এক ব্যক্তি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার রহমতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০০৯ সালে উপজেলার উত্তর রহমতপুর গ্রামের আশিক দাসের ছেলে পরিমল দাসের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের সুশান্ত দাসের মেয়ে দীপা দাসের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। তাদের ঘরে এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

পরিমল দাস দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রীর চলাফেরা ছিল বেপরোয়া। আমার পরিবারের সবার সঙ্গে খারাপ ব্যবহার করত। এ নিয়ে প্রায় ঝগড়া লেগে থাকত। দুই-তিন বছর আগে সে আমাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সে আমাকে প্রায়ই নির্যাতন করত। পরে আমি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসি। তার এমন আচারণ আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি।

পরে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য রহমতপুর ইউনিয়ন পরিষদ ও ব্রাক সংস্থায় অভিযোগ দায়ের করলে আমার স্ত্রী ও শশুরবাড়ির লোকজন আমার ওপর ক্ষিপ্ত হয়। একপর্যায় তারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে আমাকে ডিভোর্স দেয়। উক্ত ডিভোর্সের কাগজ গতকাল বৃহস্পতিবার বিকালে হাতে পাওয়ার পর আমি দুধে দিয়ে গোসল করি।

রহমতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বর জিয়াদুল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়েছে। 

এসএন 

মন্তব্য করুন