© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

শেয়ার করুন:
শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ পিএম | ০১ মে, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প রক্ষা পেলে শ্রমিকের কর্মসংস্থান হবে। এ দিনটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে চিরকাল। শ্রমিকদের শক্তি জোগাবে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে। এ লড়াই হোক যার যার ন্যায্য পাওনা বুঝে নেওয়ার জন্য।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ কথা বলেন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, শ্রমিক অঙ্গনের ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন?

আগামীকাল ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন দান করুন। সকল বঞ্চিত ও মজলুমের পাশে ইনশাআল্লাহ আমরা থাকব এই লড়াইয়ে।


ইউটি/টিএ

মন্তব্য করুন