© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার: শ্রমমন্ত্রী

শেয়ার করুন:
বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার: শ্রমমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ০১ মে, ২০২৬
বর্তমান সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকার সরকার বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মে দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শ্রমমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন এবারের ঈদুল ফিতরের আগে সময়মতো শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিশ্চিত করা হয়েছে। এই ইতিবাচক ধারা ঈদুল আযহায়ও অব্যাহত রাখতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে সবাই সময়মতো বেতন বোনাস পান।

সব শ্রমজীবী মানুষকে সত্যিকারের নায়ক উল্লেখ করে তিনি বলেন, এবারের মে দিবসের প্রতিপাদ্য 'সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত' কারণ একজন শ্রমিক সুস্থ না থাকলে, সে তার কাজ সঠিকভাবে করতে পারবে না। আর আর শ্রমিকের কাজ থেমে গেলে দেশের উন্নয়নও থেমে যায়।

এছাড়া, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।

এবি/টিএ

মন্তব্য করুন