© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ ৫ই আগস্টের আগের অবস্থায় কখনও ফিরে যাবে না: প্যারিসে পিনাকী ভট্টাচার্য

শেয়ার করুন:
বাংলাদেশ ৫ই আগস্টের আগের অবস্থায় কখনও ফিরে যাবে না: প্যারিসে পিনাকী ভট্টাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ এএম | ০২ মে, ২০২৬
প্যারিসে অনুষ্ঠিত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার মানববন্ধনে উক্ত মন্তব্য করেন ফ্রান্স প্রবাসী লেখক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে।

শুক্রবার (১ মে) প্যারিসের ঐতিহাসিক বাস্তিল চত্তরে আয়োজিত মানববন্ধনের সঞ্চালনা করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহবায়ক মনোয়ার পাটোয়ারী। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব কাউসার আহমেদ স্বাগত বক্তব্য দেন।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের মানববন্ধনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, নারী ও শিশুরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বলেন, “ইতিহাসে জুডাস মাত্র ৩০ রৌপ্য মুদ্রার বিনিময়ে ঈসা নবীকে রোমানদের হাতে তুলে দিয়েছিল। আমরা জানতে চাই, ঠিক কোন মূল্যে জুলাই বিপ্লবকে বিক্রি করে দেওয়া হয়েছে।”

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আমরা প্রবাস থেকে যেভাবে লড়াই করেছিলাম, ঠিক সেভাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তুলব।”

এছাড়া, বক্তৃতা দেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্সের নির্বাহী সদস্য মোঃ সাকিব হোসেন, মাজহারুল হক তালুকদার, বাংলাদেশি নাগরিক পরিষদের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, সাইফুল আলম, এক্সিকিউটিভ মেম্বার ওয়াদুদ তানভীর, এনসিপি ফ্রান্সের সিনিয়র সদস্য আনোয়ার রুল ইসলাম, তাওহিদা বেগম, কমিউনিটি ব্যক্তিত্ব আবু মান্নান আজাদ, এক্টিভিস্ট আজিমুল হক খানস, সাংবাদিক সরদার হাসান ইলিয়াছ, জাফরুল হাসানসহ অনেকেই।

মানববন্ধনে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স ও বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন।

কেএন/এসএন

মন্তব্য করুন