© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেঘনা থেকে ধরা ২ রাজা ইলিশের দাম ১০ হাজার!

শেয়ার করুন:
মেঘনা থেকে ধরা ২ রাজা ইলিশের দাম ১০ হাজার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ পিএম | ০২ মে, ২০২৬
নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা নদীতে দুটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। দুই কেজি ৭০০ গ্রাম ওজনের মাছ দুটি ১০ হাজার টাকায় বিক্রি করেন ইউসুফ মাঝি।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছঘাটের আড়তদার মো. মনজু ইসলাম মাছ দুটি কিনে নেন।

ইউসুফ মাঝি জানান, শুক্রবার মেঘনা নদীতে মাছ শিকারে যাই।

নদীতে জাল ফেললে দুটি বড় আকারের রাজা ইলিশ ও ছোট সাইজের অনেকগুলো ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো ঘাটে নিয়ে গেলে বড় দুটি ইলিশ ডাকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। আর ছোট ইলিশগুলো ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আড়তদার মনজু ইসলাম জানান, সন্ধ্যায় ইউসুফ মাঝি দুটি বড় ইলিশসহ অনেক মাছ ঘাটে নিয়ে আসেন।

বড় ইলিশ দুটি ১০ হাজার টাকায় কিনে নিই। মোকামে মাছ দুটি ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি করতে পারব।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় নদীতে বড় ইলিশ দেখা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে অভিযান সফল হয়েছে।

এসকে/এসএন

মন্তব্য করুন