© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১৭তম বুয়েটের সনদ বড়ুয়া

শেয়ার করুন:
৩৮তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১৭তম বুয়েটের সনদ বড়ুয়া
own-reporter
০১:২৬ পিএম | ০২ জুলাই, ২০২০

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করার পর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। সেখানেও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন তিনি। পরে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবার ৩৮তম বিসিএসের সেরা সাফল্য ধরে রেখেছেন তিনি।

গল্পটা বুয়েটের নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বাবু সনদ বড়ুয়ার। চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। ৩৮ তম বিসিএস পরীক্ষায় সহকারী পুলিশ সুপার পদে (মেধা তালিকায় ১৭ তম স্থান) সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি।

সনদের বাবা বাবু দেবপ্রিয় বড়ুয়া (মুক্তিযোদ্ধা) পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ফটিকছড়ি উপজেলায় কর্মরত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। মা ঝর্না বড়ুয়া সমাজসেবা অধিদপ্তরে কর্মরত ছিলেন তিনিও বর্তমানে অবসর জীবনে আছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন