© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করলেই হবে না, শেষ করতে হবে: দুদু

শেয়ার করুন:
দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করলেই হবে না, শেষ করতে হবে: দুদু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ০৩ মে, ২০২৬
দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে সেতু নির্মাণের কাজ শুধু শুরু করলেই হবে না, শেষ করতে হবে। এই সেতু নির্মাণে সরকারকে সহযোগিতা করা হবে।

রোববার (৩ মে) দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
 
তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কুষ্টিয়া ও পাবনার প্রতিনিধিরা এই ব্রিজের দাবি তুলেছেন। পদ্মায় দুইটা সেতু হবে, এটা বিএনপির দাবি, বেগম জিয়ার কথা। যোগাযোগটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি; সব কিছুই যোগাযোগের সঙ্গে যুক্ত।
 
তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই, এই ব্রিজ করতে হবে। এখানে কোনো আপস হবে না। এই কাজে আমরা সরকারকে সহযোগিতা করব।
 
এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সেতু বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
 
তিনি বলেন, দৌলতদিয়া, পাটুরিয়া ও খয়েরবাড়ি এলাকায় সেতু হবে, এই সেতুর ব্যাপারে আমরা অনড়। এই সেতু না থাকায় দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে।

কেএন/এসএন

মন্তব্য করুন