© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিইউতে খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক

শেয়ার করুন:
আইসিইউতে খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক
own-reporter-sylhet
০৬:৪৫ পিএম | ০২ জুলাই, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বুধবার রাতে এমএ হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক ডা. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, গত বুধবার রাতে এমএ হকের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মঙ্গলবার বিকালে করোনার উপসর্গ নিয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, এম এ হককে বুধবার রাতে আইসিইউতে নেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন