© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের প্রেরণায় আইইউটির ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিসিএস জয়

শেয়ার করুন:
মায়ের প্রেরণায় আইইউটির ইঞ্জিনিয়ারিং ছাত্রের বিসিএস জয়
own-reporter
০৯:২৬ পিএম | ০২ জুলাই, ২০২০

শাহেদ আরমান। পড়াশোনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি)। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের (ট্রিপল-ই) এই ছাত্র এবার ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন প্রশাসন ক্যাডারে চাকরি করবেন। সেই স্বপ্ন তার বাস্তবে রূপ নিয়েছে। শিক্ষক মায়ের অনুপ্রেরণায় তিনি বিসিএসে প্রশাসন ক্যাডার হয়েছেন।

জানা গেছে, ছোটবেলা থেকেই ক্লাসে সেরা ছাত্র ছিলেন শাহেদ আরমান। তিনি খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল থেকে ২০১০ সালে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে ২০১২ এইচএসসি পাস করেন। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠানে মাস্টার্স করছেন পাহাড়ের মেধাবী মুখ শাহেদ আরমান। তিন ভাইয়ের মধ্যে সবার বড় শাহেদ আরমান। তিনি খাগড়াছড়ি জেলা সদরে টিঅ্যান্ডটি গেট এলাকার বাসিন্দা মো.সাইফুল্লাহ ও আরজুমান আকতারের বড় ছেলে। বাবা মো. সাইফুল্লাহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নাজির (উচ্চমান সহকারী) ও মা আরজুমান আকতার টিঅ্যান্ডটি গেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দুই ভাইয়ের একজন শিফাত আরমান ঢাকা কলেজে প্রথম বর্ষে আর অন্যজন খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত।

টাইমস/জেকে

মন্তব্য করুন