© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাবল বিসিএস ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-আমিন!

শেয়ার করুন:
ডাবল বিসিএস ক্যাডার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-আমিন!
own-reporter
১২:৫১ পিএম | ০৩ জুলাই, ২০২০

চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন মো. আল আমিন সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করলেও তিনি তার মেধার যোগ্যতা দেখিয়েছেন বিসিএসে।

ইংরেজি বিভাগের ওই ছাত্র এবার ৩৮তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে তিনি ৩৬তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তিনি এখন RAB-13 এ কর্মরত আছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২ হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে। এছাড়া নন-ক্যাডারে আরও ৬ হাজার ১৭৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

টাইমস/জেকে

মন্তব্য করুন