© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইমিউনিটি পিঠা’ বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

শেয়ার করুন:
‘ইমিউনিটি পিঠা’ বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা
country-desk
১০:২৬ এএম | ০৪ জুলাই, ২০২০

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া’র কর্মীরা তৈরি করেছেন ‘ইমিউনিটি পিঠা’। পুষ্টিবিদদের পরামর্শে আইডিয়ার কর্মীরা এই পিঠার রেসিপি তৈরি করেছেন।

যাতে ডুমুর, কালোজিরা, আদা, অলিভ অয়েল, চিকেন মিটসহ ১২টি ওষুধি মসলা ব্যবহার করা হয়েছে। এই পিঠা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন পুষ্টিবিদরা।

আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, সারাবিশ্বে করোনাভাইরাস মহামারি রূপ নিয়েছে। এর কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই। কাজেই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এ কারণেই আইডিয়ার কর্মীরা পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শে এই পিঠা তৈরি করেছে।

ইমিউনিটি পিঠার উপাদান সমূহের মধ্যে রয়েছে- ডুমুর, কালোজিরা, আদা, রসুন, এলাচ, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, আমলকি, তুলসি পাতা, সজিনার পাতা ও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যার সবগুলোই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নানা কাজে লাগে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের প্রভাষক শুভাশিস দাস শুভ বলেন, প্রাচীনকাল থেকেই প্রমাণিত যে নিয়মিত শরীর চর্চা ও সুষম খাবারের পাশাপাশি কিছু মসলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

যশোর ল্যাব এইড’র নিউট্রিশন ও ডায়েট কনসালটেন্ট পুষ্টিবিদ মো. মো. শাহারিয়া করিম বলেন, কোভিড-১৯ এ সবচেয়ে বেশি সমস্যা শ্বাসকষ্টে। কালোজিরা শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমায়। ক্ষতিকর জীবাণু ধ্বংস করে এবং শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন